বিনোদন

ভাবনার নতুন ‘ঠিকানা বত্রিশ নাম্বার’

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা নতুন নতুন নাটক ও চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যপক ব্যস্ত সময় পার করছেন। তারই ধারাবাহিকতায় এবার তিনি অংশ নিচ্ছেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। নাম ‘ঠিকানা বত্রিশ নাম্বার’।

এটি নির্মাণ করবেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা অরুণা বিশ্বাস। আর আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এর শুটিং।

ভাবনা বলেন, ‘বারাবরের মতো এবারও নতুন কিছু নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছি। এতে নতুন কিছু দেখতে পাবেন দর্শক। এ নিয়ে এখন কিছুই বলতে চাই না।’

এদিকে, সম্প্রতি ভাবনা শেষ করেছেন ‘লাল মোরগের ঝুঁটি’ ছবির কাজ। এটি তার অভিনীত দ্বিতীয় ছবি। এর আগে, তিনি অভিনয় করেন ‘ভয়ঙ্কর সুন্দর’ ছবিতে।

নতুন ছবি প্রসঙ্গে ভাবনা বলেন, ‘অনেক ছবির প্রস্তাব পেয়েছি। কিন্তু সেসবে কাজ করা হয়নি। এই ছবিতে কাজ করার কারণ হলো এর গল্প ও নির্মাতা। দুটোই মনের মতো হওয়ায়, এতে কাজ করলাম। আশা করি, ছবির গল্পটি সবার ভালো লাগবে।’

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাশমিকাকে ‘তামিল অভিনেত্রী’ বলায় বিপাকে জাভেদ আখতার

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার হিন্দি উচ্চারণ নিয়ে সমা...

সুশীলদের উদ্দেশে যে বার্তা দিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা

জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা নিজের ধর্মীয় বিশ্বাস,...

কানাডার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, পাবেন ৫৯ হাজার ডলার

কানাডায় গবেষণার সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি অব টরন্টো। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা