বিনোদন

ইশরাত তন্বী পেলেন ফিল্মফেয়ার মনোনয়ন

বিনোদন ডেস্ক : ভারতীয় বিনোদন অঙ্গনের অন্যতম সম্মানজনক অ্যাওয়ার্ড ফিল্মফেয়ার। এবার সেই ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে মনোনীত হলেন বাংলাদেশের মডেল-অভিনেত্রী ইশরাত তন্বী।

জানা গেছে, ক্যারিয়ার গড়ার লক্ষ্যে দুই বছর ধরে স্থায়ীভাবে মুম্বাইয়ে অবস্থান করছেন তন্বী। এগিয়ে যাচ্ছেন আপন গতিতে। সেখানে অভিনয় করছেন বিভিন্ন ওয়েব সিরিজ ও সিনেমায়।

এদিকে, মাস কয়েক আগে মুক্তি পেয়েছিল ইশরাত তন্বী অভিনীত ওয়েব সিরিজ ‘থারকিস্তান’। আর এ ওয়েব সিরিজের জন্যই সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন তন্বী। মুম্বাই থেকে বাংলাদেশের গণমাধ্যমকে তন্বী জানান, ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস-২০২০ এ মনোনয়ন পেয়েছেন তিনি।

তিনি বলেন, নিঃসন্দেহে এটা আমার অনেক বড় আনন্দের এবং সম্মানের। অনলাইনে ভোটিং চলছে। আমি বাংলাদেশের সবাইকে অনুরোধ করবো, ভোট করার জন্য।

এর আগে, ইশরাত তন্বী দেশীয় বিনোদন অঙ্গনে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। কাজ করেছেন বিজ্ঞাপন, বিভিন্ন নাটক-স্বল্পদৈর্ঘ্য সিনেমায়। তবে দেশে কাজ করতে পারছিলেন না নিজের ইচ্ছে মতো। আর এ কারণেই পাড়ি জমান মুম্বাই।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা