বিনোদন

মুক্তি পাচ্ছে ব্যয়বহুল সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’

বিনোদন ডেস্ক : গত দুই বছর ধরে নানা কারণে খবরের শিরোনামে প্রায়ই দেখা যায় অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’র নামটি। ছবির প্রি-প্রোডাকশনের কাজ অয়ন করছেন গত ৬ বছর ধরে।‘ব্রহ্মাস্ত্র’ মূলত একটি ফ্যান্টাসি ট্রিলজি, তিনভাগে তৈরি হবে এই সিরিজ।

দুই বছর হয়ে গেলেও এখনও পর্যন্ত এটি মুক্তি দিতে পারেননি নির্মাতারা। এর প্রথম এবং প্রধান কারণ হলো- ছবিটিতে থাকা ভিএফএক্স প্রজেক্ট এবং দ্বিতীয়টি করোনাভাইরাস মহামারি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবিটি নিয়ে নতুন একটি আভাস দিলেন স্টার ও ডিজনি ইন্ডিয়ার চেয়ারম্যান উদয় শংকর। তার কথা মতে, ‘ব্রহ্মাস্ত্র’ ভারতের প্রথম বিগ বাজেটের ছবি হতে যাচ্ছে। বাজেটের পরিমাণ কত? তা নিয়ে খোলাসা করেননি তিনি, তবে জানালেন ৩০০ কোটি টাকার চেয়ে বেশি বাজেটে নির্মিত হয়েছে এই ফিল্ম!

‘ব্রহ্মাস্ত্র’তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট, রণবীর কাপুর, অমিতাভ বচ্চন, মৌনি রয়, ডিম্পাল কাপাডিয়া ও নাগার্জুনা। আগামী ৪ ডিসেম্বর মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছিলো। তবে করোনা আবহে সেই তারিখও পিছিয়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে এই বিগ বাজেট ছবির মুক্তি সম্ভব নয় বলে জানিয়েছে উদয় শঙ্কর।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা