বিনোদন

‘সাইয়ারা’ বদলে দিল অভিনেতার জীবন

বিনোদন ডেস্ক

রাজেশ কুমারকে বেশির ভাগ মানুষ চেনেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকে রোশেশ চরিত্রে অভিনয় করার জন্য। তবে বেশ কয়েক বছরে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছিলেন অভিনেতা। দারিদ্র্যে কেটেছিল দিন। অবশেষে মোহিত সুরির আলোচিত সিনেমা ‘সাইয়ারা’ পাল্টে দিল অভিনেতার জীবন।

সম্প্রতি মেরি সহেলিকে দেওয়া একটি সাক্ষাৎকারে রাজেশ বলেন, ‘আমি একটা সময় দেউলিয়া হয়ে গিয়েছিলাম। দুই কোটি রুপি ঋণে ডুবে গিয়েছিলাম আমি। দেউলিয়া সত্যিই একটা বড় শব্দ, আমি সেই অবস্থার মধ্যেই গিয়েছিলাম। আমার অ্যাকাউন্টে মাত্র আড়াই হাজার রুপি ছিল।’

রাজেশ আরও বলেন, ‘তখন সংবাদমাধ্যমে আমাকে নিয়ে লেখালেখি হয়েছিল। বলা হয়েছিল, আমি অভিনয় ছেড়ে দিয়ে চাষবাস করছি। ব্যাপারটা সত্যি হলেও আমি কিন্তু হাল ছেড়ে দিইনি। আমার পরিবার ও বন্ধুবান্ধব আমার ওপর বিশ্বাস রেখেছিল, তাই আমি আবার ফিরে আসতে পেরেছি।’

‘সাইয়ারা’ ছবি ছাড়াও রাজেশ অভিনয় করেছেন ‘কোটা ফ্যাক্টরি’, ‘ইয়ে মেরি ফ্যামিলি’, ‘হাদ্দি’, ‘রাউতু কা রাজ’, ‘তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া’, ‘বিন্নি অ্যান্ড ফ্যামিলি’সহ একাধিক প্রকল্পে। মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ ছবিতে রাজেশ অনিত পদ্দার বাবার চরিত্রে অভিনয় করেছেন।

ছবিটি সমালোচক এবং দর্শক উভয়ের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে, যার ফলে অনিত পদ্দা ও আহান পান্ডে রাতারাতি তারকায় পরিণত হয়েছেন। রোমান্টিক মিউজিক্যাল ড্রামাটি এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৪৫০ কোটি আয় করেছে, যা এটিকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী রোমান্টিক ছবি করে তুলেছে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান, ৬৮ হাজার চারা বিতরণ

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

খুবির নারী হলে গোপনে ভিডিও ধারণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ‘বিজয় ২৪’ হলের নারী শিক্ষার্থীদের ওয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা