সংগৃহীত ছবি
শিক্ষা

শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ আজ

নিজস্ব প্রতিবেদক: গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়, আজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশ হতে পারে। মৌখিক পরীক্ষা নেওয়া শেষে চূড়ান্ত ফল প্রস্তুত করা হয়েছে।

আরও পড়ুন: প্রাথমিকের দ্বিতীয় ধাপের ফল প্রকাশ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) দায়িত্বশীল এক কর্মকর্তা বলেছেন, প্রথম ধাপে ১৮টি জেলায় এমসিকিউ ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল। সেসব জেলার মৌখিক পরীক্ষার ফল আমাদের কাছে এসেছে। ইতোমধ্যে ফল তৈরি করে সেটি প্রকাশের সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ জানান, প্রথম ধাপের চূড়ান্ত ফল তৈরির কাজ শেষ হয়েছে। এখন শেষ সময় যাচাই-বাছাই চলছে। আশা করছি, আজ এ ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে পারব।

আরও পড়ুন: জাবিতে ভর্তি পরীক্ষা শুরু আজ

প্রসঙ্গত, এর গত ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন ১৮ জেলায় লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। তিন বিভাগে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। ৫৩৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা গত ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা