কাল থেকে শুরু একাদশে ভর্তি কার্যক্রম
শিক্ষা

কাল থেকে শুরু একাদশে ভর্তি কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক:

চলতি ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন পদ্ধতি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।

রোববার (০৯ আগস্ট) থেকে ভর্তির কার্যক্রম শুরু হবে। চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

করোনা সংক্রমণের মধ্যে এবার কেবল অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করা হবে বলে জানিয়েছে আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি জানায়, ভর্তি সংক্রান্ত সকল নির্দেশাবলী নির্ধারিত ওয়েবসাইট (www.xiclassadmission.gov.bd) এ পাওয়া যাবে। তাছাড়া ভর্তির কোন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা অন্য কোনো মাধ্যমে প্রকাশিত হলে ওয়েবসাইট থেকে যাচাইয়ের জন্য অনুরোধ করা হয়েছে। তাছাড়া কোন ধরনের গুজব কিংবা প্রতারকের দ্বারা বিভ্রান্ত না হতেও সর্তক করা হয়েছে।

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন যেভাবে করা যাবে-

আবেদন পদ্ধতি: (ক) নিম্ন লিখিত নিয়মে আবেদন Submit করতে হবে। আবেদন পদ্ধিতি দেখতে এখানে ক্লিক করুন... (http://www.xiclassadmission.gov.bd/svg/application_process.pdf)

১) টেলিটক/বিকাশ/শিওরক্যাশ/নগদ/সোনালী ব্যাংক/রকেট-এ আবেদন ফি ১৫০ টাকা জমা দেয়ার পর আবেদনকারীকে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ‘Apply Online’ বাটনে ক্লিক করতে হবে। এরপর প্রদর্শিত তথ্য ছকে এসএসসি/সমমান পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে দিতে হবে। আবেদনকারীর দেয়া তথ্য সঠিক হলে তিনি তার ব্যক্তিগত তথ্য ও এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ দেখতে পাবেন।

২) এরপর শিক্ষার্থীর যোগাযোগ নম্বর (ফি প্রদানের সময় শিক্ষার্থী প্রদত্ত নিজের/অভিভাবকের মোবাইল নম্বর) এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা দিতে হবে।

৩) শিক্ষার্থীকে ভর্তিচ্ছু শিক্ষা প্রতিষ্ঠান, গ্রুপ, শিফট এবং ভার্সন Select করতে হবে। এভাবে শিক্ষার্থী সর্বোচ্চ ১০টি ও সর্বনিম্ন ৫টি কলেজ/মাদ্রাসা সিলেক্ট করতে পারবে। এই ফরমে আবেদনকারী তার সকল আবেদনের পছন্দক্রমও নির্ধারণ করতে পারবেন।

৪) এরপর আবেদনকারী ‘Preview Application’ বাটনে ক্লিক করলে তার আবেদনকৃত কলেজসমূহের তথ্য ও পছন্দক্রম দেখতে পারবেন।

৫) Preview-এ দেখানো তথ্যসমূহ সঠিক থাকলে আবেদনকারী ‘submit’ বাটনে ক্লিক করবেন।

৬) আবেদনটি সফলভাবে Submit করা হলে আবেদনকারী তার প্রদত্ত যোগাযোগ নম্বরের ফোনে একটি নিশ্চিতকরণ এসএমএস পাবেন এবং যাতে একটি সিকিউরিটি কোড থাকবে।

৭) আবেদনকারী চাইলে তার আবেদনসমূহের তথ্যাদিসহ ওই ফরমটি ডাউনলোড করে প্রিন্ট নিতে পারবেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা