শিক্ষা

দুর্নীতিবাজদের শাস্তি চান উপাচার্যরা

সান নিউজ ডেস্ক: পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনিয়মে অভিযুক্ত উপাচার্যদের কারণে অন্য উপাচার্যদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে উল্লেখ করে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির নেতারা।

আরও পড়ুন: চলে গেলেন গাজী মাজহারুল আনোয়ার

শনিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাউন্সিল ভবনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।

পরিষদের সভাপতি এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নেন।

আরও পড়ুন: সংক্রমণ ও প্রাণহানির শীর্ষে জাপান

এ সময় শিক্ষামন্ত্রীও অনিয়মের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সব বিশ্ববিদ্যালয় উপাচার্যদের অনিয়ম থেকে বিরত থাকতেও পরামর্শ দিয়েছেন তিনি।

জানা গেছে, সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইউজিসির তৈরি করা নিয়োগ নীতিমালা অনুসরণ করতে বলেছেন শিক্ষামন্ত্রী। কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রেও একটি অভিন্ন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে বলে জানান তিনি। এ নীতিমালা দ্রুত প্রণয়ন করার প্রস্তাব করেছেন উপাচার্যরা।

আরও পড়ুন: রাশিয়া যাচ্ছেন মিয়ানমারের জান্তাপ্রধান

উপাচার্য আরও বলেন, কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনিয়ম তদন্তের মাধ্যমে প্রমাণিত হলে তার বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। এটা করা গেলে অন্যরা সর্তক হবেন।

উপাচার্যরা শিক্ষামন্ত্রীকে জানান, ঢাকা-চট্টগ্রামের বাইরে অবস্থিত বিশ্ববিদ্যালয় শিক্ষকরা বাসাভাড়া কিছুটা কম পান। আবার এসব শিক্ষকদের নির্ধারিত ভাড়ার অর্থের অনেক কম টাকায় বাইরে বাসা ভাড়া পাওয়া যায়। যে কারণে তারা ক্যাম্পাসের বাইরে বাসা ভাড়া করে থাকেন। এতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক বাসাগুলো খালি থাকছে। সরকারও রাজস্ব পাচ্ছে না।

আরও পড়ুন: লুটপাট করেছে বিএনপি

তারা আরও বলেন, উপাচার্যরা যেকোনো সমস্যায় শিক্ষকদের সহায়তা নেন। জরুরি অবস্থায় হল বন্ধ করা বা অন্য কোনো সমস্যা হলে শিক্ষকদের সমন্বয়ে সমস্যার সমাধান করেন। কিন্তু শিক্ষকরা ক্যাম্পাসে না থাকলে উপাচার্যের একার পক্ষে সব বিষয় নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। শুধু বিশ্ববিদ্যালয় পর্যায়ে নয়, সরকারি কলেজেও একই পরিস্থিতি তৈরি হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে শিক্ষামন্ত্রীকে আহ্বান জানান তারা।

উপাচার্যরা জানান, তারা দায়িত্বভাতা পান মাত্র দেড় হাজার টাকা। এটা বাড়ানো প্রয়োজন। এছাড়া তারা ২০১৫ সাল থেকে পিএইচডির ওপর ইনক্রিমেন্ট দাবি করেন। অধ্যাপকদের একটি অংশকে সিনিয়র সচিবের সমান মর্যাদায় ‘সুপার গ্রেড’ দেওয়ার দাবিও করেন তারা।

আরও পড়ুন: অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

বৈঠকে উপাচার্যরা বলেন, বিভিন্ন খাত মিলিয়ে গত বছরের তুলনায় এবারে ২৫ শতাংশ বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। গাড়ি কেনায় নিষেধাজ্ঞা আছে। জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্য, কিন্তু এ খাতে ২৫ শতাংশ ব্যয় কমাতে বলা হয়েছে।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বিরুদ্ধে একের পর এক অনিয়মের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সূত্র মতে, সাম্প্রতিক সময়ে তারা ১৮টি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তদন্তে নামে। এর মধ্যে ১২টিতেই বর্তমান ও সাবেক উপাচার্যদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ১৮টির মধ্যে ১৩টির তদন্ত প্রতিবেদন জমা হয়েছে। পাঁচটির এখনও তদন্ত চলছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা