শালীনতা কি নারীর পোশাকের মধ্যেই সীমাবদ্ধ?
শিক্ষা

শালীনতা কি নারীর পোশাকের মধ্যেই সীমাবদ্ধ?

সান নিউজ ডেস্ক: শালীনতা নারীর পোশাকের মধ্যেই সীমাবদ্ধ কি না, তা নিয়ে প্রশ্ন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আরও পড়ুন: ছাত্রনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, ‘শালীনতা কী? এটি কি শুধুই নারীর পোশাকের মধ্যে সীমাবদ্ধ? শালীনতা শুধু পোশাকের নয়। শালীনতা পোশাক, আচার-আচরণ, কাজ এমনকি দৃষ্টিভঙ্গি, চিন্তা এসবেরও শালীনতা দরকার। সেটি শুধু নারীর ক্ষেত্রে নয়, পুরুষেরও। প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। আজ যারা এ নিয়ে প্রশ্ন তুলছেন, তারা জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন। এসব থেকে সজাগ থাকতে হবে।’

বুধবার (৩১ আগস্ট) দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা কলেজে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমার ধর্ম আমার জাতীয়তার সঙ্গে সাংঘর্ষিক কিছু নয়। আমার সংস্কৃতিকে কেন ছুঁড়ে ফেলার, নষ্ট করার চেষ্টা করা হয়? আমার আবহমানকালের যে সংস্কৃতি, তা কেন নানান প্রশ্নে জর্জরিত করা হবে?’

আরও পড়ুন: বাস ভাড়া কমল

১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের স্মৃতিচারণ করে দীপু মনি বলেন, ‘১৫ আগস্ট শুধু একটি বাড়িতে নয়, ঢাকা শহরের কয়েকটি বাড়িতে গিয়ে বঙ্গবন্ধুর আত্মীয়-স্বজনদের সবাইকে কেন হত্যা করা হলো? তাদের উদ্দেশ্য কী ছিল? তারা মূলত শেখ মুজিবুর রহমানকে অসম্ভব ভয় পেতো। মুজিবের রক্তের কেউ যেন না থাকে, তাকে নির্বংশ করতে হবে। কেন এ লোকটিকে ভয় করে, কারা এই ঘাতক? বলা হয়, কতিপয় সামরিক বিপথগামী সেনা সদস্য। সত্যিই কী তাই? তারা তো শুধু ট্রিগার টিপেছিলে। আসল ঘাতক কারা? আসল ষড়যন্ত্রকারী কারা?’

শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্ব মোড়লদের রক্তচক্ষু উপেক্ষা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশটাকে স্বাধীন করেছিলেন। তখনকার সাম্রাজ্যবাদীরা পাকিস্তানের পক্ষে ছিল। গণহত্যাকে সমর্থন করেছে, অস্ত্র দিয়েছে। এমনকি আমাদের স্বাধীনতাকে ঠেকানোর জন্য সাগরে সপ্তম নৌবহর পাঠিয়েছিল।’

বঙ্গবন্ধু সাধারণ মানুষের দাবির বৈধতা প্রতিষ্ঠা করেছিলেন, এজন্য বিশ্ব মানবতা বাঙালিদের পক্ষে ছিল উল্লেখ করে দীপু মনি বলেন, ‘এমনকি যে দেশ আমাদের বিপক্ষে সপ্তম নৌবহর পাঠিয়েছিল, সেই দেশের জনগণও আমাদের পক্ষে ছিল। সেই বিশ্ব মোড়লদের রক্তচক্ষু উপেক্ষা করে সমগ্র পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে নিরস্ত্র বাঙালির সেদিন বিজয়ী হয়েছিল। বঙ্গবন্ধু সারাজীবন শোষিতের পক্ষে কথা বলেছেন। তিনি বলেছিলেন, বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত। শোষক ও শোষিত। আমি শোষিতের পক্ষে।’

আরও পড়ুন: গম আমদানি করবে সরকার

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন। গণতন্ত্রের কথা বলেছিলেন, তিনি ধর্মনিরপেক্ষতার কথা বলেছিলেন।’

এসময় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম থেকে শিক্ষার্থীদের শিক্ষা নেওয়ার আহ্বান জানান দীপু মনি।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত মাহাথির মোহাম্মদ

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা