শিক্ষা
ভর্তি পরীক্ষায়

কলা ইউনিটে প্রথম হলেন আফরিনা

সান নিউজ ডেস্ক: রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে প্রথম হয়েছেন মাদরাসাশিক্ষার্থী আফরিনা আক্তার।

আরও পড়ুন: অধিকসংখ্যক রোহিঙ্গা নেওয়ার আহ্বান

মোট ১২০ নম্বরের মধ্যে আফরিনা আক্তার ১০৭ নম্বর পেয়েছেন। ১০৬ দশমিক ৮৮ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের মোহাম্মদ ফাহিম ব্যাপারী। ১০৫ দশমিক ১৮ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন মাদরাসাশিক্ষার্থী মো. হাবিবউল্লাহ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৯ আগস্ট অনুষ্ঠিত সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ দুপুরে প্রকাশ করা হয়েছে। এতে পাশের হার শতকরা ৬৬ দশমিক ২২ শতাংশ। মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাতালিকা তৈরি করা হয়।

এক্ষেত্রে শিক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ ১০ নম্বরে এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ ১০ নম্বরে রূপান্তর করে এ দুইয়ের যোগফল ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে যোগ করে মোট ১২০ নম্বরে শিক্ষার্থীদের মেধাতালিকা তৈরি করা হয়েছে।

ডিন অধ্যাপক ড. আবদুল বাছির বলেন, এমসিকিউ পরীক্ষায় প্রথম স্থান অধিকারী আফরিনা আক্তার পেরেছেন ৮৭ নম্বর, দ্বিতীয় স্থান অধিকারী মোহাম্মদ ফাহিম ব্যাপারী পেয়েছেন ৮৮ এবং তৃতীয় স্থান অধিকারী মো. হাবিবউল্লাহ পেয়েছেন ৮৬ নম্বর।

আরও পড়ুন: চা বাগানে আনন্দ উল্লাস

শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহের জন্য নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে ভর্তি পরীক্ষার ফল দেখতে পারবেন বলেও জানান তিনি। এবার সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান শাখার বিভাগগুলোতে মোট আসন সংখ্যা রয়েছে ৯ হাজার ৭০৩টি। এর বিপরীতে আবেদন জমা পড়েছিল ৩৮ হাজার ৬২৭টি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা