শিক্ষা

গাড়ির চাকায় পিষ্ট তিতুমীর কলেজের ছাত্রী

সান নিউজ ডেস্ক: রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে গাড়ির চাকায় পিষ্ট হয়ে তিতুমীর কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় মোটরসাইকেলচালক আহত হয়েছেন।

আরও পড়ুন: চমক নিয়ে হাজির হলেন বাঁধন

নিহতের নাম সাদিয়া আফরিন উর্মি (২২) ও আহতের নাম নাজমুল (২৫)।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তাদের দুজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক সাদিয়া আফরিনকে মৃত ঘোষণা করেন।

সাদিয়া আফরিনের দুলাভাই আজমল হোসেন গণমাধ্যমকে বলেন, তারা দুজন সম্পর্কে বেয়াই-বেয়াইন। হানিফ ফ্লাইওভার থেকে নামার সময় একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন আফরিন। এ সময় অন্য আরেকটি গাড়ি আফরিনের মাথার উপর দিয়ে চলে যায়।

আরও পড়ুন: আর সিনেমা বানাব না

তিনি জানান, আফরিন তিতুমীর কলেজের মার্কেটিং বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। আহত নাজমুল সলিমুল্লাহ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, নিহত আফরিনের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা