শিক্ষা

ইবিতে নতুন দুই বিভাগের অনুমোদন 

আদিল সরকার, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান নামে নতুন দু’টি বিভাগের অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। মঙ্গলবার (১১ জানুয়ারি) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট শাখার পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে, একই দিনে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া এবং বিজ্ঞান অনুষদভুক্ত শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তি সূত্র মতে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবেদন ও পরিদর্শন প্রতিবেদনের মাধ্যমে বিভাগ দুটির অনুমোদন দিয়েছে ইউজিসি। এর মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সর্বোচ্চ ৩০ জন এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ ২৫ জন শিক্ষার্থী ভর্তি করাতে পারবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে, বিভাগ দুটির প্রয়োজনীয় ল্যাবরেটরি প্রতিষ্ঠা ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে পাঠ্যক্রম প্রণয়ণ করে শিক্ষা কার্যক্রম শুরু করার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ইউজিসির নির্দেশিকা অনুযায়ী শিক্ষক নিয়োগ এবং আধুনিক সরঞ্জামাদি দ্বারা আর্ন্তজাতিক মানের গবেষণাগার প্রতিষ্ঠার নির্দেশনা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে। তবে বিভাগদুটিতে এ বছর ভর্তি নেওয়া হবে কী-না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘এটি বিশ্ববিদ্যালয়ের একটি স্বাভাবিক কার্যক্রম। সামনের দিনগুলোতে সাংবাদিকতা ও শারীরিক শিক্ষা বিষয়ে দক্ষ মানবসম্পদ গড়তে বিভাগদুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা