শিক্ষা

মদ পানে রুয়েট শিক্ষার্থীর মৃত্যু

খোরশেদ আলম, রাবি প্রতিনিধি: মদ পানের বিষক্রিয়ায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একজন শিক্ষার্থী মারা গেছেন। রোববার (২ জানুয়ারি) দিবাগত রাত ১টা ১৫মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করতব্যরত চিকিৎসক ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।

শিক্ষার্থীর নাম মাসরুর মুহিত। তিনি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। সিরাজগঞ্জ জেলার উল্লাহ পাড়া থানার আব্দুল মান্নানের ছেলে মুহিত।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিভাগের অধ্যাপক রুকুনুজ্জামান বলেন, আমাদের বিভাগের একজন শিক্ষার্থী মারা গেছেন। কোন কিছু খাওয়ার বিষক্রিয়ায় মারা গেছেন বলে জেনেছি।

রামেক হাসপাতাল সূত্রে জানা যায়, গত রোববার রাত ৮টা ১৫ মিনিটে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্র মাসরুর মুহিতকে অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজের ১৬ নং ওয়ার্ডে ভর্তি করানো হয়। ভর্তি অবস্থায় রাত ১টা ১৫মিনিটে তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক জানান মদপানে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন তুহিন বলেন, ওই শিক্ষার্থী অতিরিক্ত মদ্যপান করে নাকি ভেজাল মদ খেয়ে মারা গেছে সেটা লাশের ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে নগরীর মতিহার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা