শিক্ষা

সব বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে

নিজস্ব প্রতিবেদক: মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, চলতি মাসেই সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। সোমবার (৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন তিনি।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়গুলোতে পূর্ণাঙ্গরূপে ক্লাস চালু করতে বিলম্ব কেন হচ্ছে তা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান দেশের বিশ্ববিদ্যালয়গুলো চলে তাদের নিজস্ব আইনে, সেক্ষেত্রে তাদের একটা বিষয় আছে। তারপরও চলতি অক্টোবর মাসের মধ্যে সবগুলো বিশ্ববিদ্যালয় খুলে যাবে বলে আশা করছি।

শিক্ষামন্ত্রী আরও জানান, করোনাকালে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ব্যবহার অনুপোযোগী পড়েছে বলেও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি আরও জানান, হলগুলোতে শিক্ষার্থীদের বই-পত্র, চেয়ার-টেবিল ও বিছানাও অনেকগুলো নষ্ট হয়েছে। সেগুলো রিপেয়ারসহ সবধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা