শিক্ষা

অষ্টম-নবম শ্রেণির ক্লাস বাড়ল একদিন

নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-মাউশি অষ্টম ও নবম শ্রেণির ক্লাস একদিন বাড়ানোর নির্দেশ দিয়েছে। ফলে সপ্তাহে একদিনের পরিবর্তে ক্লাস হবে দুদিন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) মাউশির মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মাউশির নতুন নির্দেশনায় বলা হয়েছে, নবম শ্রেণির ক্লাস হবে শনি ও বুধবার। অষ্টম শ্রেণির ক্লাস হবে রোববার ও বুধবার। পাশাপাশি সপ্তম শ্রেণির ক্লাস সোমবার এবং ষষ্ঠ শ্রেণির ক্লাস হবে মঙ্গলবার। এবছর ও আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ক্লাস প্রতিদিন হবে।

আরও বলা হয়েছে, প্রথম থেকে পঞ্চম শ্রেণির কার্যক্রম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় পরিচালিত হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির কার্যক্রম মাধ্যমিকের (ষষ্ঠ থেকে নবম) সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালনা করতে হবে।

আগামী ২০ সেপ্টেম্বর থেকে সারাদেশের মাধ্যমিক স্তরের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম নতুন সূচি অনুযায়ী পরিচালনা করতে হবে বলে মাউশির নতুন আদেশে উল্লেখ করা হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা