শিক্ষা

কুয়েটে বঙ্গবন্ধু চেয়ার প্রবর্তন

ক্যাম্পাস প্রতিনিধি: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও ‘মুজিব শতবর্ষ’ উপলক্ষ্যে “বঙ্গবন্ধু চেয়ার” প্রবর্তন করা হয়েছে। ‘বঙ্গবন্ধু চেয়ার’ হিসেবে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক “বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর” উপাধিতে ভূষিত হবেন।

বৃহস্পতিবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৭৩তম সভায় বিষয়টি অনুমোদন করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বলেন, এ বিশ্ববিদ্যালয়ে “বঙ্গবন্ধু চেয়ার” প্রতিষ্ঠার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জীবন, কর্ম, রাজনৈতিক দর্শন, মুক্তিযুদ্ধ এবং প্রকৌশল ও প্রযুক্তির সাথে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন বিষয়ক নানা বিষয় নিয়ে কাজ করার সুযোগ তৈরি হলো। বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে গবেষণা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি, প্রথিতযশা গবেষক যিনি ‘বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর’হবেন তার হাত ধরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চর্চার দিগন্ত প্রসারিত হবে।’

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা