শিক্ষা

আড়াই হাজার শিক্ষক পাচ্ছে মাধ্যমিক বিদ্যালয়গুলো

নিজস্ব প্রতিবেদক : দুই হাজার ৫৯৮ জন শিক্ষক পাচ্ছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো। ইতোমধ্যেই এই শিক্ষকদের নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন পিএসসিতে আয়োজিত এক বিশেষ সভায় এই ফল প্রকাশের সিদ্ধান্ত হয়। সেখানে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের বিষয় নিয়েও আলোচনা হয়েছে। নিয়োগ পরীক্ষার ফলাফল আজ (২৯ ডিসেম্বর) পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

সভা শেষে পিএসসির একজন সদস্য বলেন, মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষক পদে ২ হাজার ১৫৫ জন নিয়োগ পাচ্ছেন। আর ৩৮ তম বিসিএস থেকে ৪৪৩ জনকে নন-ক্যাডারে (১ম শ্রেণির পদ) নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

দেশের ৩১৯ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সঙ্কট আছে। সর্বশেষ ২০১১ সালে শিক্ষক নিয়োগ দেয়া হয়েছিল। এরপর থেকে বিসিএসের নন-ক্যাডারদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হচ্ছিল। তবে বিসিএস নন-ক্যাডার থেকে স্কুলগুলোর জন্য বিষয়ভিত্তিক পর্যাপ্ত শিক্ষক পাওয়া যাচ্ছিল না। এছাড়া বিসিএসের নন-ক্যাডার থেকে যারা শিক্ষক পদে নিয়োগ পেয়ে আসেন, তাদের বেশিরভাগই পরে অন্য চাকরিতে চলে যান। এতে বিদ্যালয়গুলোয় শিক্ষক সঙ্কট থেকেই যায়।

পরে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০১৯ সালের সেপ্টেম্বরে লিখিত পরীক্ষা হয়। এই বছরের নভেম্বরে লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়। চলতি বছর মৌখিক পরীক্ষা নেয়া হয়।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা