সংগৃহীত
শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়ছে না ছুটি

নিজস্ব প্রতিবেদক : আবহাওয়া অধিদপ্তর সারাদেশে আবার তাপপ্রবাহের সতর্কবার্তা বা ‘হিট অ্যালার্ট’ জারি করেছে। যা আগামী ৩ দিন অব্যাহত থাকতে পারে। এ অবস্থার মধ্যেই শিক্ষা মন্ত্রণালয় রোববার (২৮ এপ্রিল) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছে।

আরও পড়ুন : গরমে অসুস্থ হয়ে দিনমজুরের মৃত্যু

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বর্তমান তাপমাত্রা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নয়। তাছাড়াও দেশে সব অঞ্চলের বর্তমান তাপমাত্রাও সমান নয়। তাই ২৮ এপ্রিল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের প্রস্তুতির অংশ হিসেবে শ্রেণিকক্ষের বাইরের কার্যক্রম থেকে বিরত রাখতে হবে। যেমন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাসেম্বলি (প্রাত্যহিক সমাবেশ) বন্ধ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয় আরও বলছে, শিক্ষা মন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৪ মে থেকে শনিবারেও শ্রেণি কার্যক্রম চালু রাখার পরিকল্পনা আছে।

আরও পড়ুন : আবারও কমলো স্বর্ণের দাম

এর আগে, ২০ এপ্রিল তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠান ২১ এপ্রিল খোলার কথা ছিল। ওই দিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, চলমান তাপপ্রবাহে শিশুশিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় ২১-২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশুকল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

খুবির নারী হলে গোপনে ভিডিও ধারণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ‘বিজয় ২৪’ হলের নারী শিক্ষার্থীদের ওয়...

ভোলায় স্বপন বাহিনীর প্রধান আটক, অস্ত্র উদ্ধার

ভোলার মনপুরা উপজেলায় অভিযান চালিয়ে স্বপন বাহিনীর প্রধান ও একাধিক মামলার আসামি...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা