ছবি: সংগৃহীত
শিক্ষা

বায়োলজি হান্টিং-২৪ ইভেন্টের পুরস্কার বিতরণ 

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বায়োলজি সোসাইটির উদ্যোগে বায়োলজি হান্টিং-২৪ ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

রোববার (২১ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার মদিনুল্ল্যাহ হাউজিং এর আরএস ক্লাসরুম কোচিং সেন্টারে এ পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় মাধ্যমিক পর্যায়ে লামিয়া সালসাবিল প্রথম, মো. আসিফুল হাসান সোহান দ্বিতীয়, সায়মা আক্তার রিনা তৃতীয়, সিরাজুম মুনিরা চতুর্থ, ফাতেমা তুজ জোহরা পঞ্চম এবং মো. মুজাহিদুল ইসলাম ষষ্ঠ স্থান লাভ করেন। উচ্চ মাধ্যমিকে সামিরা প্রথম, প্রিয়াংকা দে দ্বিতীয় এবং আফিফা জান্নাত রাহা তৃতীয় স্থান লাভ করেন।

আরও পড়ুন: কাতারের আমির আসছেন আজ

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা শিক্ষা অফিসার আবদুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োলজি সোসাইটির উপদেষ্টা ডা. রোকন উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ইন্সটিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টসের শিক্ষার্থী মেহেদী হাসান হাসিব, কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষার্থী আফতাব সিদ্দিক, বঙ্গবন্ধু মেডিকেল কলেজের শিক্ষার্থী হাফিজ মাহমুদ সিয়াম ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিরাজাম মুনিরসহ প্রমুখ।

আরও পড়ুন: আজ গ্যাস বন্ধ যেসব এলাকায়

প্রধান অতিথির বক্তব্যে সাবেক জেলা শিক্ষা অফিসার আবদুল মতিন বলেন, শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেয় ও উজ্জীবিত করার জন্য বায়োলজি সোসাইটি যে উদ্যোগ নিয়েছে, এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই।

এ প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে তাদেরকে ধন্যবাদ। যারা হয়নি তাদেরকেও ধন্যবাদ। কারণ তারা এ বিষয়ে লেখা পড়েছে, চেষ্টা করেছে। আমি আশা করি, তোমরা সামনে আরও ভালো করবে। আমাদের থেকে তোমরা আরও ওপরে এগিয়ে যাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা