সংগৃহীত
অপরাধ

কিশোর গ্যাংয়ের ৩৮ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিরোজিরো গ্রুপ, বাবা গ্রুপ, জাউরা গ্রুপ, ডি কোম্পানি ও জাহাঙ্গীর গ্রুপসহ বিভিন্ন কিশোর গ্যাংয়ের ৩৮ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

রাজধানীর বিমানবন্দর, বনানী, মহাখালী, টঙ্গী ও গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব-১।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে র‍্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস

তিনি জানান, কিশোর গ্যাংয়ের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। র‍্যাব-১ কার‍্যালয় বরাবর বিভিন্ন অভিযোগ দেন ভুক্তভোগীরা। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে একাধিক কিশোর গ্যাংয়ের ৩৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে উত্তরা র‍্যাব-১ এর কার‍্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা