ছবি: সংগৃহীত
অপরাধ

ডাকাতদলের ১ সদস্য গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতদলের হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় আন্তঃজেলা ডাকাতদলের সদস্য মো. ইসমাইল হোসেন মিশনকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ

আহত পুলিশ সদস্যরা হলেন- কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন, কনস্টেবল কামরুল এবং কনস্টেবল হাসান।

বুধবার (১০ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটধলী এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার মো. ইসমাইল হোসেন ওরফে মিশন (৩৮) উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত রফিক সওদাগরের ছেলে।

আরও পড়ুন: বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ সন্ধ্যায়

পুলিশ জানায়, আন্তঃজেলা ডাকাতদলের সদস্য মিশনকে গ্রেফতার করতে বিকেলের দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটধলী এলাকায় অভিযান চালিয়ে একপর্যায়ে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তাকে ছাড়িয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতদলের সদস্যরা এবং ডাকাত মিশন তার হাতে থাকা ধারালো দা দিয়ে পুলিশকে আঘাত করার চেষ্টা করে। এতে ৩ পুলিশ আহত হয়।

পরে পুলিশ পাল্টা এক রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছোড়ে। অভিযানে আসামি মিশন গুলির স্প্রিন্টার পায়ে লেগে আহত হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন: বায়ুদূষণে শীর্ষে ঢাকা

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, গ্রেফতার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। সে ডাকাতি ও চাঁদাবাজিসহ ৪ টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

এ ঘটনায় পুলিশের কাজে বাধা-প্রদান এবং কর্তব্যকালীন সময়ে পুলিশকে আঘাত করার কারণে একটি মামলা নেওয়া হয়েছে। ডাকাত মিশনকে গ্রেফতারের সংবাদ শুনে এলাকার সাধারণ মানুষ উল্লাস প্রকাশ করেছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা