আটক ৩ শিক্ষার্থী রিমান্ডে
অপরাধ
নিউমার্কেটে সংঘর্ষ

আটক ৩ শিক্ষার্থী রিমান্ডে

সান নিউজ ডেস্ক : নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত পৃথক দুই মামলায় ঢাকা কলেজের ৩ শিক্ষার্থীকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আরও পড়ুন : সারা বিশ্বে সবকিছুর দাম ঊর্ধ্বমুখী

শুক্রবার (৬ মে) ঢাকার মহানগর হাকিম মো: মোশাররফ হোসেন শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছে ইউএনবি।

মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (নিরস্ত্র) তারিকুল আলম জুয়েল ডেলিভারিম্যান নাহিদ হত্যা মামলায় আসামি সিয়ামকে ৭ দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করেন।

আরও পড়ুন : ভবন ধসে ৫৩ জনের মৃত্যু

এ সময় আটক সিয়ামের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

একইসাথে পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে করা মামলায় আসামি বাপ্পি ও সজীবকে ৭ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর।

আরও পড়ুন : করোনায় ফের বেড়েছে শনাক্ত

তবে আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

সম্প্রতি নীলক্ষেত মোড়ে নিউমার্কেটের দোকানিদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে দুজন নিহত এবং সাংবাদিক ও শিক্ষার্থীসহ ৩০ জনের বেশি আহত হয়।

আরও পড়ুন : জাফলংয়ে হামলায় পর্যটক কমছে

দোকানিদের অভিযোগ, শিক্ষার্থীরা খাবারের দোকানে বিল দিতে অস্বীকার করায় তাদের মারধর করা হয়েছিল।

সংঘর্ষের ঘটনায় পুলিশ ১৪০০ জনের বিরুদ্ধে চারটি মামলা করেছে। এর আগে গত ২৮ এপ্রিল সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা