অপরাধ

ভিওআইপি সরঞ্জামসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে ভিওআইপি সরঞ্জামসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। গ্রেফতার ব্যক্তির নাম-পরিচয় জানায়নি র‍্যাব। গত ১৪ সেপ্টেম্বর লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ও র‍্যাব।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব ১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব ওই ব্যক্তিকে গ্রেফতারের তথ্য জানান।

তিনি বলেন, শেরেবাংলা নগর থানা এলাকায় একটি বাসায় অবৈধ ভিওআইপির বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১০ এর অভিযানে সহায়তা করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিষয়টি নিয়ে বিকেলে যাত্রাবাড়ির ধলপুরে র‍্যাব-১০ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

টেলিযোগাযোগে রাজস্ব ফাঁকি দিতে অবৈধ ভিওআইপি কারবারে জড়িত একাধিক চক্র। তারা এ পন্থায় কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। বাসাবাড়িতে ভিওআইপি সরঞ্জাম স্থাপন করে তারা কারবার পরিচালনা করে।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা