ইউএনও ওপর হামলা: রিমান্ড শেষে আদালতে রবিউল
অপরাধ

ইউএনওর ওপর হামলা: আদালতে স্বীকারোক্তি দেবেন মালি রবিউল!

নিজস্ব প্রতিবেদক:

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলার মামলার আসামি ইউএনও অফিসের বরখাস্তকৃত মালি রবিউল ইসলামকে ছয়দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে। তিনি দিনাজপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আঞ্জুমান আরার আদালতে ওই হামলার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেবেন বলে দাবি করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রবিউলকে কড়া পুলিশি প্রহরায় আদালতে আনা হয়। আনুষ্ঠানিকতা শেষে আদালত তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া শুরু করবেন বলে জানান তদন্তকারী কর্মকর্তা।

ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনায় রবিউল ইসলামকে গত ১২ সেপ্টেম্বর গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে ৬ দিনের রিমান্ডে নেন মামলার তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর ডিবি পুলিশের ওসি ইমাম জাফর।

বৃহস্পতিবার তার ছয়দিনের রিমান্ড শেষ হয়। এ মামলায় এর আগে আরও চার আসামিকে গ্রেপ্তার করা হয়। ওই চার আসামি বর্তমানে কারাগারে আছেন।

গত ২ সেপ্টেম্বর রাতে সরকারি বাসভবনে ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে নির্মমভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ইউএনও ওয়াহিদা খানমের বড়ভাই শেখ ফরিদ উদ্দীন বাদী হয়ে গত ৩ সেপ্টেম্বর রাতে ঘোড়াঘাট থানায় মামলাটি করেন।

মামলাটি পরে ঘোড়াঘাট থানা থেকে দিনাজপুর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হন দিনাজপুর ডিবি পুলিশের ওসি ইমাম জাফর।

সান নিউজ/আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা