মুকসুদপুরে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার
সারাদেশ

মুকসুদপুরে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ: মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের দিগনগর গ্রামের নিখোঁজ মাদ্রাসাছাত্র দিদার ফকিরের (১৬) মরদেহ উদ্ধার করেছে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই গ্রামের একটি পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ময়না তদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দিদার ফকির ওই গ্রামের নাসির ফকিরের ছেলে ও দিগনগর ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাছ ধরতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় দিদার। অনেক খোঁজাখুজির পর স্থানীয়রা সোমবার সন্ধ্যায় মনির হাফিজের পুকুরে দিদারের মরদেহ ভাসমান দেখে পুলিশে খবর দেন।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল বাসার বলেন, ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা