সংগৃহীত ছবি
সারাদেশ

বাবার জানাজা শেষে ছেলের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে বাবার জানাজার ৬ ঘন্টা পর ছেলের মৃত্যু হয়েছে। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন : জেএমবির ৮ সদস্যের কারাদণ্ড

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের খেজুরতলা এলাকার ছানা উল্যাহ চাপরাশি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের ছোট ছেলে মো. সুমন জানান, তার বাবা আনার উল্যাহ (৬৮) দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছিলেন। এরপর লিভার নষ্ট হয়ে গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে নিজ বাড়িতে মারা যান। বৃহস্পতিবার সকাল ৯ টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বাবার জানাজা শেষ হওয়ার সাথে সাথে আমার বড় ভাই মাসুদ রানা (৪৬) হার্ট অ্যাটাক করে। পরে তাকে নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে দুপুরের দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুর ২টার দিকে মতলব এলাকায় সে মারা যায়। নিহত মাসুদ রানা পেশায় একজন সিএনজি চালক এবং সে ২ সন্তানের জনক ছিল।

আরও পড়ুন : এসএমএ মঈনের মনোনয়নপত্র বাতিল

মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ( মেম্বার) শামসুর রহমান বলেন, বাবার মৃত্যুর শোকে তার ছেলে মাসুদ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান। চৌদ্দ ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুতে স্থানীয় এলাকাবাসী শোকাহত।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা