সংগৃহীত
সারাদেশ

গাইবান্ধায় নিহতের সংখ্যা বেড়ে ৩

জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে প্রাইভেটকারের চাপায় আহত আজিজুর রহমান (৭৮) নামের আরও একজন মারা গেছেন। এ নিয়ে ৩ জন প্রাণ হারালেন। এছাড়াও আহত রয়েছেন আরও ৪ জন।

আরও পড়ুন: চৌমুহনীতে আগুনে পুড়ল ১৫ দোকান

শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গাইবান্ধা- গোবিন্দগঞ্জ সড়কের ধর্মপুর মাছের বাজারে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত আজিজুর রহমান চাঁদপুর সিংড়া গ্রামের মৃত এনায়েত মিয়ার ছেলে ছিলেন।

এর আগে নিহত ২ ব্যক্তি হলেন- উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের মাছ ব্যবসায়ী নরেন চন্দ্র দাসের পুত্র হরেন চন্দ্র দাস (৫৫), একই গ্রামের মহেন্দ্র দাসের পুত্র প্রতাপ চন্দ্র দাস (৩৫)।

স্থানীয়রা বলেন, প্রাইভেটকারটি (ঢাকা মোট্রে-ব ২১-১৭০২) গাইবান্ধা থেকে গোবিন্দগঞ্জের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ধর্মপুর মাছের বাজারে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই ২ মাছ ব্যবসায়ী হরেন চন্দ্র দাস ও প্রতাপ চন্দ্র দাস মারা যান। এ ঘটনায় গুরুতর আহত ৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা এসময় প্রাইভেট কারটি আটক করে পুলিশে খবর দেয়।

আরও পড়ুন: প্রাইভেটকার চাপায় নিহত ২

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলাম শাহ্আজিজুর রহমানের মৃত্যুর এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনকে নিকটবর্তী স্থাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাদের ২ জনের অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকের পরামর্শে তাদেরকে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় আজিজুর রহমানের মৃত্যু হয়।

তিনি আরও জানায়, প্রাইভেটকারটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। চালককে আটক করা সম্ভব হয়নি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা