সারাদেশ

পণ্য নিয়ে মোংলায় লাইবেরিয়ান জাহাজ

জেলা প্রতিনিধি : পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ পণ্য নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছে লাইবেরিয়ান জাহাজ।

আরও পড়ুন : কানাডায় বাংলাদেশি ছাত্রী নিহত

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জাহাজটি মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়েছে। এর আগে গত ১৬ জুলাই রাশিয়ার পিটার্সবার্গ বন্দর থেকে বাণিজ্যিক জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোট শিপিংয়ের ম্যানেজার অসিম সাহা জানান, জাহাজটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৯৩৪ প্যাকেজের ৩ হাজার ২৪৩ মেট্রিক টন মেশিনারিজ পণ্য রয়েছে। আজ শুক্রবার দুপুরে জাহাজটিতে মোংলা বন্দরে ভিড়েছে। দ্রুত সময়ের মধ্যে জাহাজ থেকে মালামাল খালাস শুরু হবে। এরপর সেখান থেকে সড়কপথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে।

আরও পড়ুন : সারাদেশে ঝড়বৃষ্টির সম্ভাবনা

প্রসঙ্গত, গত ২৬ জুলাই এমভি ইসানিয়া নামক একটি জাহাজে করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ হাজার ২৭০ মেট্রিক টন মেশিনারিজ পণ্য মোংলা বন্দরে খালাস করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, আহত ৭

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে ইলিশ রক্ষায় অভিযান...

ট্রুডোর সঙ্গে প্রেম, এবার মুখ খুললেন কেটি পেরি

সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সম্পর্ক নিয়ে এবার মুখ খুলেছ...

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ ওয়েলফেয়া...

মাদারীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিপুল উৎসাহ উদ্দীপনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা