ছবি: সংগৃহীত
সারাদেশ

বরিশালে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৩৭৪ জন। এ বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬ জন।

আরও পড়ুন: কুড়িগ্রামে চলন্ত স্পিডবোটে আগুন

মৃত সুজন (২৯) বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা ছিলেন। শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর ২ টায় স্বাস্থ্য অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: মশা না কমলে ডেঙ্গু রোগীও কমবে না

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩৭৪ জন।

এর মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ১২৪ জন, পটুয়াখালীতে ৬৮ জন, পিরোজপুরে ৬৩ জন, ভোলায় ৫৩ জন, বরগুনায় ৬২ জন ও ঝালকাঠিতে ৪ জন রয়েছেন।

আরও পড়ুন: পুলিশ অন্যায় করলে সাজা হবে

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৬ হাজার ৯৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮১৪ জন এবং মারা গেছেন ৫৬ জন।

মৃতদের মধ্যে রয়েছেন- বরিশালে ৩৫, ভোলায় ৭,বরগুনায় ৫, পিরোজপুরে ৫ ও পটুয়াখালীতে ৪ জন।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা