ছবি: সংগৃহীত
সারাদেশ

হাসপাতালে ৩ সাংবাদিক লাঞ্ছিত

বেনাপোল প্রতিনিধি: ডেঙ্গুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে লাঞ্ছিত হয়েছেন ৩ সাংবাদিক। এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন-অর-রশীদ সাংবাদিকদের পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন।

আরও পড়ুন: এইচআইভি আক্রান্ত নারীর সন্তান প্রসব

রোববার (২৭ আগস্ট) দুপুরে হাসপাতালে এ ঘটনা ঘটে।

লাঞ্ছনার শিকার সাংবাদিকরা হলেন- বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) যশোর প্রতিনিধি ও প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, একাত্তর টিভির যশোর প্রতিনিধি এস এম ফরহাদ ও ক্যামেরা পারসন শাহারুল ইসলাম ফারদিন।

আরও পড়ুন: সাংবাদিকের ওপর চিকিৎসকদের হামলা

সাংবাদিক এস এম ফরহাদ জানান, ডেঙ্গু রোগী সংক্রান্ত তথ্যের জন্য হাসপাতালের তত্ত্বাবধায়ককে ফোন করলে তিনি সরাসরি তার অফিসে যেতে বলেন। তার অফিসে যাওয়ার পর তিনি একাত্তর টিভির ক্যামেরা পারসনকে দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাকে রুম থেকে বের হয়ে যেতে বলেন।

এ সময় তিনি ক্যামেরা পারসনকে ধাক্কা দেন। এরপর কয়েকজন চিকিৎসক ও কর্মচারীকে ডেকে নিয়ে তাদের ওপর হামলা চালান। হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে গণমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রকাশ হওয়ায় তত্ত্বাবধায়ক সাংবাদিকদের ওপর ক্ষুব্ধ ছিলেন। তিনি সাংবাদিকদের পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন।

আরও পড়ুন: নোয়াখালীতে বিনামূল্যে ২৫০ রোগীর চিকিৎসা

তবে অভিযোগ অস্বীকার করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর-রশীদ বলেন, তারা আমার অনুমতি ছাড়াই আমার কক্ষের ফুটেজ ও বক্তব্য রেকর্ড করেছেন, যা অন্যায়। কাজটি কেন করেছেন, সেই বিষয়ে তাদের কাছে জানতে চেয়েছি। এর বাইরে কোনো ঘটনা ঘটেনি।

এ বিষয়ে যশোর সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, শুনেছি হাসপাতালে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য আমি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করবো।

আরও পড়ুন: বাঁচতে চায় রংপুরের শিশু আফরিন

এদিকে সংবাদ সংগ্রহ করতে যেয়ে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় যশোরের সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রেসক্লাব যশোর সভাপতি জাহিদ হাসান টুকুন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)’র নেতৃবৃন্দ। তারা অনতিবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার দাবি করেন।

আরও পড়ুন: বিশ্ব মশা দিবস

বিবৃতিতে জেইউজে সভাপতি মনোতোষ বসু ও সাধারণ সম্পাদক এইচ আর তুহিন বলেন, গণমাধ্যম কর্মীদের সাথে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য না। সরকার যেখানে অবাধ তথ্য সরবরাহ করতে চায়, সেখানে তত্ত্বাবধায়ক হারুন-অর-রশিদ সরকারকে গণমাধ্যমকে মুখোমুখি দাঁড় করাতে চায়।

জেইউজের নেতৃবৃন্দ এ ঘটনার সাথে জড়িত হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদের দ্রুত অপসারণের দাবি জানান। না হলে সাংবাদিকরা
কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা