সারাদেশ

কক্সবাজারে ফুটবল টুর্নামেন্ট শুরু

এম.এ আজিজ রাসেল : ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও কক্সবাজার ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শুরু হয়েছে ‘ওয়ালটন কক্সবাজার চতুর্থ রেফারিজ ফুটবল টুর্নামেন্ট-২০২৩।’

আরও পড়ুন : শোকের মিছিল করছে বিএনপি

শুক্রবার (২৫ আগস্ট) সকালে বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠে ছয়টি দলের অংশগ্রহণে ২ দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে শনিবার পর্যন্ত। সকাল ৯টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)।

উদ্বোধনী ম্যাচে ছয়টি দল মুখোমুখি হয়। সোনাদিয়া দলকে ২-১ গোলে হারিয়েছে কুতুবদিয়া দল। টাইব্রেকারে ছেড়া দ্বীপকে ৫-৪ গোলে হারিয়েছে মহেশখালী দল এবং শাহপরীর দ্বীপকে ২-০ গোলে হারায় সেন্টমার্টিন দল।

আরও পড়ুন : ন্যায়বিচারের সঙ্গে প্রতারণা হয়েছে

প্রধান অতিথির বক্তব্যে ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘এদেশর যুবকদের কোয়ালিটি টাইম ফিরিয়ে দেয়ার জন্য ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় খেলাধুলার আয়োজন করা হয়। মাদক থেকে দূরে থেকে তরুণদের চিন্তা চেতনার বিকাশ ঘটিয়ে দেশের উন্নয়নে সহযোগিতার জন্য ওয়ালটন খেলাধুলায় ভুমিকা রাখে। তারই অংশ হিসেবে এবারও কক্সবাজার ওয়ালটন রেফারিজ ফুটবল টুর্নামেন্টে আমরা পৃষ্ঠপোষকতা করি। আমাদের লক্ষ্য খেলাধুলায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশের উন্নয়নে সুস্থ দেহে যুবকদের অংশগ্রহণে আগ্রহী করে তোলা।’

তিনি আরও বলেন, ‘কক্সবাজার পর্যটনশহর। এখানে বিদেশী পর্যটকরা বেড়াতে আসেন। এছাড়াও সারা দেশের পর্যটকরা এখানে বিচরণ করেন। এতে স্থানীয় যুবকরা যাতে কোনো খারাপ কাজে জড়িত না থেকে খেলাধুলায় নিজেকে ব্যস্ত রাখতে পারে সে লক্ষ্যেও আমরা কক্সবাজারে একাধিক ক্রীড়া সংগঠনে পৃষ্ঠপোষকতা করে আসছি।’

আরও পড়ুন : আরও ১৪ প্রাণহানি, হাসপাতালে ১৫৯৪

এসময় বিশেষ অতিথি ছিলেন, হসপিটালিটি পার্টনার কুটুমবাড়ির সত্ত্বাধিকারি নুরুল কবির পাশা, কক্সবাজার রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম কুতুবী, সহ-সভাপতি সবীর বড়ুয়া ভুলু, সদস্য সিনিয়র রেফরি ফরাজি নুরুল আলমসহ অন্যান্যরা।

চলমান আয়োজনে দুই গ্রুপ থেকে চারটা দল উঠবে সেমিফাইনালে। সেখান থেকে দুটি দল খেলবে ফাইনাল। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। আর চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের ওয়ালটনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

আরও পড়ুন : ইউক্রেনের ৪২ ড্রোন আটকাল রাশিয়া

এই আয়োজনের মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। সহযোগিতায় রয়েছে মার্সেল। অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা