ছবি-সংগৃহীত
সারাদেশ

জলদস্যু বাহিনীর প্রধানসহ আটক ৮

নিজস্ব প্রতিবেদক : সুন্দরবনের জলদস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানাসহ (৪৩) ৮ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আরও পড়ুন : ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু

রোববার (১৩ আগস্ট) দুপুরে র‍্যাব-৬ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

এরআগে শনিবার (১২ আগস্ট) দিবাগত রাতে খুলনার দাকোপ ও মোংলা ইপিজেড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গুলি জব্দ করা হয়।

আটক অন্য জলদস্যুরা হলেন- শরিফুল ঢালী (৩৭), শাহিন সানা (২৭), ইস্রাফিল সানা (২৭), শফিকুল ইসলাম, রাকিব ফরাজি (২২), সোহান মৃধা (১৯) ও আকবর আলী শেখ (২৫)।

আরও পড়ুন : খুলনায় ডেঙ্গু রোগীর মৃত্যু

র‍্যাব জানায়, ২০১৬ সাল থেকে ২০১৮ সালের ১ নভেম্বর পর্যন্ত ৩২টি জলদস্যু বাহিনীর ৩২৮ জন জলদস্যু অস্ত্র ও গোলাবার র‍্যাবের কাছে আত্মসমর্পণ করেছে। ১ নভেম্বর প্রধানমন্ত্রী সুন্দরবনকে 'দস্যুমুক্ত সুন্দরবন' ঘোষণা করেন। সুন্দরবনে আবার যেন জলদস্যু অধ্যায় ফিরে না আসে সেজন্য সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে র‍্যাবের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। তারা যখনই মাথা চাড়া দিয়ে উঠেছে তখনই র‍্যাব অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় এনেছে।

সম্প্রতি আসাবুর বাহিনী সুন্দরবনে মাথা চাড়া দিয়ে উঠেছে। গত ২৩ জুলাই ভদ্রা নদীতে বেশ কয়েকজন জেলেকে জলদস্যুরা অপহরণ করে মুক্তিপণ দাবি করে। পরে ২৮ জুলাই ৫ জলদস্যুকে গ্রেফতার ও অপহরণ হওয়া ১৪ জন ভিকটিমকে উদ্ধার করে র‍্যাব।

আরও পড়ুন : প্রবাসী স্ত্রীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি

গ্রেফতার হওয়া জলদস্যুদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে খুলনার দাকোপ ও মোংলা ইপিজেড এলাকায় অভিযান পরিচালনা করে আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানাসহ ৮ জনকে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে ২টি ওয়ান স্যুটার গান, একটি নাইনএমএম বিদেশি পিস্তল, একটি কাটা রাইফেল, ১০ রাউন্ড গুলি ও ৪টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা