ছবি-সংগৃহীত
সারাদেশ

অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে নিখোঁজের তিন দিন পর এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : ভাগ্নীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ!

শনিবার (২৪ জুন) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হায়দারপোল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিমুল (১৩) উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ঘোলপাশা গ্রামের সুমন ড্রাইভারের ছেলে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : ট্রলির ধাক্কায় প্রাণ গেল দুই নারীর

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২২ জুন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি শিমুল। নিখোঁজের দিন রাতে শিমুলের বাবা বাদী হয়ে থানায় নিখোঁজ ডায়রি করেন। শনিবার সকালে স্থানীয়রা হায়দার পোল এলাকায় একটি ফসলি জমিতে অজ্ঞাত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে শিমুলের বাবা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ শনাক্ত করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

অভিমানে নারীর আত্নহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে নাজমা খাতুন (৩৮) নামে এক নারীর...

বোয়ালমারীতে ঐতিহ্য বাঁচাতে পলো-হোঁচা দিয়ে মাছ ধরার উৎসব

একসময় বর্ষা শেষে গ্রামবাংলার নদী, খাল-বিল ও উন্মুক...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

ঢাবি দলের ২ ইভেন্টে ৩ স্বর্ণপদক লাভ

দ্বিতীয় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ঢাকা বিশ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা