সারাদেশ

ভোলার চরফ্যাশনে নারীর লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে খালে শিকলে বাঁধা অবস্থায় রোকেয়া (৪৫) নামের এক নারীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: লঞ্চ থেকে পড়ে নারী নিখোঁজ

বৃহস্পতিবার (৪ মে) সকালে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়ন কলমি ব্রীজ সংলগ্ন খালের দক্ষিণ পাশ থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে শশীভূষণ থানা পুলিশ। নিহত ওই নারী উপজেলার দুলারহাট থানার ওসমানগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোলাইমানের স্ত্রী। তিনি মানসিক প্রতিবন্ধী ও ৫ সন্তানের জননী বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কলমি ব্রীজের দক্ষিণ পাশ সংলগ্ন খালে একটি নারীর ভাসমান অবস্থায় লাশ দেখতে পান এলাকাবাসী। পরে তারা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন: ভোলায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী বলেন, উদ্ধার হওয়ায় নারী লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ওই নারী পরিচয় পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা