ছবি: সংগৃহীত
সারাদেশ

দিনাজপুরে ট্রাক চাপায় নিহত ২ 

জেলা প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ট্রাকের চাপায় আবুল কালাম (৫৫) ও আশরাফুল ইসলাম (২৪) নামে ২ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : বখাটের কোপে প্রাণ গেল কিশোরীর

বুধবার (৩ মে) সকাল ৯ টার দিকে উপজেলার ফুলবাড়ী-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের চান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পার্বতীপুর পৌর শহরের ধুপিপাড়া এলাকার মৃত সুলতানের ছেলে আবুল কালাম ও একই এলাকার আব্দুল মান্নানের ছেলে আশরাফুল ইসলাম।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৬

স্থানীয় সূত্রে জানা যায়, পার্বতীপুর থেকে ভ্যানে করে ২ যাত্রী ভবানীপুরের দিকে যাচ্ছিলেন এবং ট্রাকটি ফুলবাড়ী থেকে সৈয়দপুরের দিকে যাচ্ছিল। এ সময় চান্দাপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দিলে ভ্যানে থাকা ২ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

পার্বতীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

আরও পড়ুন : একই বাড়ি থেকে ৭ জনের লাশ উদ্ধার

নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা এলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা