প্রতীকী ছবি
সারাদেশ

ছুরিকাঘাতে চিংড়িঘেরের কর্মচারী নিহত

জেলা প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় তুচ্ছ বিষয়ে বাগবিতণ্ডার জেরে সহকর্মীর ছুরিকাঘাতে চিংড়িঘেরের এক কর্মচারী নিহত হয়েছেন।

আরও পড়ুন : হাতির পায়ে পিষ্ট হয়ে পল্লিচিকিৎসকের মৃত্যু

মঙ্গলবার (২ মে) রাত ৯টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের চিংড়িজোন নতুনঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক ইসহাক পলাতক আছেন।

নিহত কর্মচারীর নাম- মো. আজিজুর রহমান (৩৫)। আজিজ ঐ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ বালুচর এলাকার ছালেহ আহমদের ছেলে।
অন্যদিকে, ঘাতক ইসহাক চিরিঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পালাকাটা গ্রামের কবির আহমদের ছেলে।

আরও পড়ুন : আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৭-৮ দিন আগে জমির উদ্দিনের মালিকানাধীন চিংড়িঘেরের রান্নাঘরের সৌরবিদ্যুতের বাল্ব নিয়ে যান পার্শ্ববর্তী এহছানের মালিকানাধীন চিংড়িঘেরের কর্মচারী আজিজ। রাত সাড়ে ৮টার দিকে চিংড়িঘেরে যাওয়ার পথে জমির উদ্দিনের কর্মচারী মো. ইসহাক আজিজের কাছে বাল্ব ফেরত না দেওয়ার কারণ জিজ্ঞেস করেন।

একপর্যায়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এর জেরে ইসহাক তার কোমরে থাকা ধারালো ছুরি বের করে আজিজের পেটে ঢুকিয়ে দেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : বখাটের কোপে প্রাণ গেল কিশোরীর

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. সিরাজুম মুনির বলেন, আজিজের পেটের ডানপাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবদুল জব্বার বলেন, নিহত আজিজের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় সঙ্গে জড়িতকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা