প্রতীকী ছবি
সারাদেশ

আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি : বরগুনার সদর উপজেলায় শফিকুল ইসলাম পনু নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে তার প্রতিপক্ষরা।

আরও পড়ুন : দায়িত্ব অবহেলায় ২ শিক্ষককে অব্যাহতি

মঙ্গলবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আয়লা পতাকাটা ইউনিয়নের পাকুরগাছীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পনু আয়লা পতাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বরগুনা থেকে একটি মাইক্রোবাসে দেশীয় অস্ত্র নিয়ে পাকুরগাছীয়া এলাকায় আসে ১০-১২ জন সন্ত্রাসী। বর্তমান ইউপি সদস্য মোতাহার মৃধা তাদের নিয়ে আওয়ামী লীগ নেতা পনুকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। পনুর সঙ্গে থাকা লোকজন এগিয়ে এলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আহত হন উভয় পক্ষের অন্তত ১০ জন।

আরও পড়ুন : বখাটের কোপে প্রাণ গেল কিশোরীর

পরে স্থানীয়রা ধাওয়া দিলে পালিয়ে যান হামলাকারীরা। এরপর পনুসহ আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পনুকে মৃত ঘোষণা করেন। বাকিদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত সাবেক ইউপি সদস্য পনু মিয়ার স্ত্রী আহত ছবি আক্তার বলেন, ২০-২৫ জন লোক রামদা, টেঁটা নিয়ে আমার স্বামীকে কুপিয়ে মেরে ফেলেছে ৷ আমি আমার স্বামীকে বাঁচাতে গেলে আমাকেও ওরা মারধর করে। আমার ছেলে মেয়ের কোনো খোঁজ পাচ্ছি না এখন পর্যন্ত।

আরও পড়ুন : বিজয় সুনিশ্চিত করতে মাঠে নামছে আওয়ামী লীগ

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম বলেন, খবর পেয়ে আমিসহ পুলিশের বেশ কয়েকটি টিম ঘটনাস্থলে যাই। আমরা আহতদের উদ্ধার করে করে হাসপাতালে পাঠাই। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে আমাদের কঠোর অভিযান চলছে।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ বলেন, হামলার ঘটনায় জড়িত থাকা সন্দেহে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা