সারাদেশ

সাবেক সচিবের উপরে হামলায় সংবাদ সম্মেলন

ভোলা (প্রতিনিধি) : ভোলার চরফ্যাশনে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করেছেন সদ্য অবসরপ্রাপ্ত সচিব মেজবাহ উদ্দিন।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর সফরসঙ্গী, ইঞ্জঃ আবু নোমান

আজ বুধবার বেলা ১১ টায় ভোলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে মেজবাহ উদ্দিন বলেন, চারমাস আগে তিনি অবসরে যাওয়ার পর রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এখনো সক্রিয়ভাবে রাজনীতিতে নামেননি। ঈদের পরদিন রবিবার তার নিজ উপজেলা চরফ্যাসনের বিভিন্ন ইউনিয়নে ঈদের শুভেচ্ছা বিনময় করছিলেন। চেয়ারম্যান বাজার এলাকায় শুভেচ্ছা বিনিময়কালে বর্তমান এমপি আব্দুল্লাহ আল ইসলামের মদদপুষ্ট দুর্নীতিবাজ, চাঁদাবাজ সন্ত্রাসী একটি গ্রুপ তার এবং তার অনুসাীদের উপর হামলা করেছে। এতে তার ১৫ জন অনুসারী আহত হন।

মেজবাহ উদ্দিন অভিযোগ করেন, স্থানীয় সংসদ সদস্য জ্যাকব এর নামে শ্লোগান দিয়ে একটি সন্ত্রাসী গ্রুপ এই হামলা করে। হামলাকারীরা তার শশুর বাড়িতেও হামলা করে লোকজনকে মারধর করেছে। পরে পুলিশ এবং র্্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পরদিন গতকাল মঙ্গলবার শশীভূষন থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন : খন্দকার আসাদুজ্জামানের মৃত্যুবার্ষিকী পালিত

তিনি অভিযোগ করেন তার লোকজনকে পথেঘাটে মারধর করা হচ্ছে। মোটরসাইকেল ও মোবাইল ছিনিয়ে নিচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, তার সাথে যারা দেখা করতে আসেন তাদের বাড়ি বাড়ি গিয়েও ওই সন্ত্রাসী বাহিনী বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে কুপিয়ে পিটিয়ে গুরুতর আহত করছে। শুধু তাই নয়, আহতদেরকে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করতেও বাঁধা দিচ্ছে।

মেজবাহ উদ্দিন অভিযোগ করেন, বর্তমানে চরফ্যাসনের সাধারণ মানুষ সামান্য কয়েকজন দুর্নীতিবাজ, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ সন্ত্রাসীর হাতে জিম্মি হয়ে পড়েছে। এদের অত্যাচার নির্যাতনে চরফ্যাসনের মানুষ এখন অতিষ্ট।

আগামী জাতীয় নির্বাচনে মেজবাহ উদ্দিন ভোলা-৪ আসনে (চরফ্যাসন-মনপুরা) আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন উল্লেখ করে বলেন, এদের হাত থেকে চরফ্যাসনের মানুষ এখন মুক্তি চায়।

আরও পড়ুন : বোয়ালমারীতে স্কুল সভাপতিকে কুপিয়ে জখম

এদিকে চরফ্যাশন আওয়ামী লীগের নেতৃবৃন্দ মেজবাহ উদ্দিন এর উপর হামলার সাথে আওয়ামী লীগ বা এর কোন অঙ্গ সংগঠনের জড়িত থাকার বিষয়টি অশ্বীকার করেছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা