অসুস্থ বৃদ্ধকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলেন ওসি
সারাদেশ

অসুস্থ বৃদ্ধকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলেন ওসি

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: পঁচাত্তর বছর বয়সী বৃদ্ধ সেকেন্দার আলীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে ওই বৃদ্ধকে উদ্ধার করেন কোতোয়ালি থানার এসআই রিয়াজুল ইসলাম। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলামের তত্ত্বাবধানে বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ব্যাংকেরহাটের মৃত মজিদ আলীর ছেলে বৃদ্ধ সেকেন্দার আলী বরিশাল নগরীর কলেজ অ্যাভিনিউ এলাকায় অসুস্থতার কারণে কান্নাকাটি করছিলেন। খবর পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

ওসি নুরুল ইসলাম বলেন, ‘স্থানীয়ভাবে সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে অসহায় বৃদ্ধ সেকেন্দার আলীকে আমরা উদ্ধার করি। তার শরীরের অবস্থা খুব ভালো না। আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি। সুস্থ হলে জানা যাবে, তাকে সন্তানরা ফেলে রেখে গেছেন, নাকি ভিক্ষাবৃত্তি করতে বরিশালে এসেছিলেন।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউই পাস করেননি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষ...

শ্রীমঙ্গলের স্কুলছাত্রী অপহরণের প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নবম শ্রেণির এক স্কুলছাত্রী...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

ভোলায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা, অংশগ্রহণ ১,৭০০ শিক্ষার্থীর

শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, প্রতিভা বিকাশ এবং পড়াল...

কোম্পানীগঞ্জে যাত্রা শুরু করল ‘চাইনা মার্কেট’

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৩ ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা