বাসের ধাক্কায় দুইজন নিহত, আহত ১২
সারাদেশ

বাসের ধাক্কায় দুইজন নিহত, আহত ১২

নিজস্ব প্রতিবেদক

রংপুর: মিঠাপুকুর উপজেলার জায়গীরহাটে বাসের চাপায় ভ্যান চালকসহ দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের জায়গীরহাটের শাপলা কোল্ডস্টোরেজ এলাকায় রংপুর থেকে গাইবান্ধাগামী বিনতি পরিবহন সামনের দিক থেকে পরপর দুটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। দুর্ঘটনায় ভ্যানে থাকা যাত্রীসহ ১২ জন আহত হন। তাদের মধ্যে ভ্যানযাত্রী রেজিনার অবস্থা আশঙ্কাজনক।

বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোয়াজ্জেম হোসেন জানান, বিনতি পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটায়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউই পাস করেননি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষ...

শ্রীমঙ্গলের স্কুলছাত্রী অপহরণের প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নবম শ্রেণির এক স্কুলছাত্রী...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

ভোলায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা, অংশগ্রহণ ১,৭০০ শিক্ষার্থীর

শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, প্রতিভা বিকাশ এবং পড়াল...

কোম্পানীগঞ্জে যাত্রা শুরু করল ‘চাইনা মার্কেট’

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৩ ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা