সারাদেশ

মুজিববর্ষে যশোরে পাঁচ হাজার চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

যশোর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ মুজিববর্ষ উপলক্ষ্যে যশোরে বিভিন্ন প্রজাতির গাছের পাঁচ হাজার চারা বিতরণ করেছেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ১৫টি ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন, হৈবতপুরের ইউপি সদস্য আলমগীর হোসেন, সদর উপজেল যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজাহারুল ইসলাম, যুবলীগ নেতা সেলিম রেজা, রাজু আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি খন্দকার মারুফ হুসাইন ইকবাল, জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম বিদ্যুৎ, আহসানুল করিম রহমান, শহর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রেজাওয়ান হোসেন মিথুন, এম এম কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত তরুন, লেবুতলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুহুল কুদ্দুস প্রমুখ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউই পাস করেননি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষ...

শ্রীমঙ্গলের স্কুলছাত্রী অপহরণের প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নবম শ্রেণির এক স্কুলছাত্রী...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

ভোলায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা, অংশগ্রহণ ১,৭০০ শিক্ষার্থীর

শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, প্রতিভা বিকাশ এবং পড়াল...

কোম্পানীগঞ্জে যাত্রা শুরু করল ‘চাইনা মার্কেট’

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৩ ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা