সারাদেশ

বান্দরবানে গোলাগুলিতে নিহত ৮

সান নিউজ ডেস্ক : বান্দরবানের রোয়াংছড়িতে পাহাড়ি দুই গ্রুপ সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে ৮ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন : মিয়ানমারে আবারও ভয়াবহ সংঘর্ষ

শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে ১টার দিকে এই ঘটনা ঘটে।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : রোমানিয়ায় ৯ বাংলাদেশি গ্রেফতার

ওসি আবদুল মান্নান জানান, দুপুর সাড়ে ১২টায় স্থানীয়দের দেওয়া তথ্যে খামতাং পাড়ায় গিয়ে ৮ গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য বান্দরবান হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কাদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়েছে তা জানা যায়নি।

এদিকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট তাদের ফেসবুক পেজে নিহত সাতজনের নাম প্রকাশ করেছে। তারা হলেন- ভান দু বম, সাং খুম, সান ফির থাং বম, বয় রেম বম, জাহিম বম, লাল লিয়ান ঙাক বম, লাল ঠা জার বম। সবাই খামতাং পাড়ার বাসিন্দা বলে জানিয়েছে সংগঠনটি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা