টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে সওজের প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা
সারাদেশ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে সওজের প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জ: টুঙ্গিপাড়ায় জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রধান প্রকৌশলী কাজী শাহরিয়ার হোসেন।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। পরে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু এবং পঁচাত্তরের ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

এ সময় সড়ক ও জনপথ গোপালগঞ্জ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাকির হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী রাহাত হোসেনসহ প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

পরে প্রধান প্রকৌশলী বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা