সারাদেশ

আইজিপির দেওয়া অত্যাধুনিক গাড়ি খুলনায় হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: জেলা পুলিশের চারজন সার্কেল সহকারী পুলিশ সুপারকে অত্যাধুনিক চারটি গাড়ি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজি) ড. বেনজীর আহমেদ। সোমবার (১০ আগস্ট) আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন দ্রুতগতির গাড়িগুলো হস্তান্তর অনুষ্ঠানের ফিতা কেটে উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্। এ সময় প্রত্যেক সার্কেল সহকারী পুলিশ সুপারের হাতে গাড়ির চারি তুলে দেন তিনি।

পূর্ণ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে সার্কেল দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান তিনি।

উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) জিএম আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আনিচুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. নূর আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার এ-সার্কেল মোহাম্মদ বদিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল মো. সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার সি-সার্কেল শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার ডি-সার্কেল মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এএনএম ওয়াসিম ফিরোজ প্রমুখ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা