উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, যা করলেন ওসি
সারাদেশ

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি

নিজস্ব প্রতিবেদক:

নিয়মের তোয়াক্কা না করে উল্টো পথ দিয়ে ফেরিতে ওঠার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের ব্যক্তিগত গাড়ি ফিরিয়ে দিলেন গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান।

ফিরিয়ে দেওয়ার পর নিয়মানুযায়ী সিরিয়াল ধরে তার গাড়ি নদী পারের জন্য ফেরিতে ওঠেন।

পরে মোয়াজ্জেম হোসেন আলাল প্রতিনিধি পাঠিয়ে ওসিকে সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য তাকে ধন্যবাদ জানান।

বুধবার (৫ আগস্ট) দুপুর দেড়টার সময় দৌলতদিয়া ফেরি ঘাটের ৫নং পন্টুনে এ ঘটনা ঘটে। মোয়াজ্জেম হোসেন আলালের ব্যক্তিগত গাড়ি নং ঢাকা মেট্রো- চ- ৫১৮৩৯২।

গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান বলেন, 'দৌলতদিয়া ঘাট দিয়ে কোনো ভিআইপি নদী পারাপার নেই। তারপর আবার সে উল্টো পথে অর্থাৎ সিরিয়াল না মেনেই ফেরিতে উঠার জন্য তিনি গাড়ি অন্যপাশ দিয়ে ঢুকিয়েছিলেন। আমি আমার ওপর অর্পিত দায়িত্বই পালন করেছি মাত্র।'

নিয়ম অনুসারে ফেরিতে উঠে প্রতিনিধি পাঠিয়ে এমন দায়িত্ব পালনের জন্য ওসিকে ধন্যবাদ জানান মোয়াজ্জেম হোসেন আলাল।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা