পানির সঙ্গে ভোগান্তি বাড়ছে গোপালগঞ্জের ১০ গ্রামের মানুষের
সারাদেশ

পানির সঙ্গে ভোগান্তি বাড়ছে গোপালগঞ্জের ১০ গ্রামের মানুষের

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জ: জেলার তিন উপজেলার পানিবন্দি ১০ গ্রামের মানুষের ভোগান্তি বেড়েই চলেছে। নতুন নতুন এলাকা তলিয়ে যাওয়ায় পানিবন্দি মানুষের সংখ্যাও বাড়ছে। দুর্গতদের সাহায্যে ইতোমধ্যেই দেড়শ’ মেট্রিক টন চাল ও আড়াই লাখ টাকা বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন।

শুক্রবার (৩১ জুলাই) গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য জানান, গোপালগঞ্জে মধুমতি নদীর পানি গতকাল বৃহস্পতিবারের (৩০ জুলাই) চেয়ে ১৯ সেন্টিমিটার বেড়েছে। সকালের পরিমাপ অনুসারে মধুমতির পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার এবং বিল রুট চ্যানেলের পানি ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ।

গোপালগঞ্জ সদর উপজেলার তিন ইউনিয়নের আংশিক, কাশিয়ানী উপজেলার সিংগা ও হাতিয়ারা এবং মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের অন্তত ১০টি গ্রামের নিম্নাঞ্চলের বাড়ি-ঘরে পানি ঢুকে পড়েছে, তলিয়ে গেছে রাস্তা-ঘাটও। সিংগা ইউনিয়নের সিংগা হাইস্কুল ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ৫০টি পরিবার এবং উলপুর ইউনিয়নের ১৫টি পানিবন্দি পরিবার উলপুর হাইস্কুলে আশ্রয় নিয়েছে।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, বৃহস্পতিবার ও আজ শুক্রবার পানিবন্দি ও আশ্রিত সব পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিড়া, চিনি, সুজি ও শুকনা খাবার দেওয়া হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা