সারাদেশ

মুন্সীগঞ্জে ঋণের চাপে গলায় ফাঁস দিলেন বৃদ্ধা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ বিভিন্ন এনজিও হতে ঋণ নিয়ে বেশ চাপে ছিলেন বৃদ্ধা আয়শা বেগম (৬০)। এনজিওর ঋণ পরিশোধ না করায় প্রতিনিয়ত তাকে শুনতে হচ্ছিল বকা ঝকা। ঋণের চাপ সইতে না পেরে তিনি যে কিন্ডার গার্ডেন স্কুলে আয়ার কাজ করতেন সেই কিন্ডার গার্ডেন স্কুলে গলায় ফাঁস দেন।

পুলিশ বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ১০ টার দিকে শহরের মাঠপাড়ায় অবস্থিত কিন্ডার গার্ডেন থেকে লাশ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য মরদেহ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেছেন।

নিহত আয়েশা বেগম মুন্সীগঞ্জ পৌরসভার মাঠপাড়া এলাকার ব্রিলিয়ান্ট ক্যাডেট কেজি স্কুল এন্ড কিন্ডার গার্টেন এর কেয়ার টেকার ছিলেন। সে পৌরসভার যোগিনীঘাট এলাকার নূর হোসেনের স্ত্রী।

নাম প্রকাশে অনিচ্ছুক তার এক প্রতিবেশী বলেন, আয়েশা বেগম প্রায় ২০ টি এনজিও হতে বিভিন্ন পরিমাণ টাকা উত্তোলন করেছেন। এখন তিনি সেই টাকা পরিশোধ করতে পারছেন না। তার ৯ লাখ টাকার মতো ঋণ রয়েছে শুনেছি। বুধবার রাতেও দুই এনজিওর কর্মকর্তারা বাড়িতো গিয়ে তাকে বকাঝকা করে গেছে।

তিনি আরও বলেন, নিহত বৃদ্ধার দুই ছেলে। এর মধ্যে এক ছেলে দেশের বাইরে থাকে। অপর ছেলে আদম ব্যবসা করতেন। আদম ব্যবসায় বিপুল পরিমাণ টাকা লোকসানের পর ছেলেকে বাঁচাতে ওই লোকসানের ব্যায়ভার নিজের কাঁদে তুলে নেয় বৃদ্ধা। ছেলের ওই আদম ব্যবসার টাকা পরিশোধ করতে গিয়েই ঋণে জর্জরিত হয়ে পড়েন আয়েশা বেগম।

পরে আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ওই স্কুলের নামাজ রুমের দরজার সাথে প্লাস্টিকের রশি গলায় পেঁচিয়ে ফাঁশ দিয়ে আত্মহত্যা করে সে।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুজ্জামান বলেন, নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা