প্রতীকী ছবি
সারাদেশ

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): নানা কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টুর নেতৃত্বে আনন্দ মিছিল করা হয়েছে। মিছিলটি ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ অংশের পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত বক্তব্য মধ্য দিয়ে শেষ হয়।

আরও পড়ুন: ফিলিপাইনে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭২

এসময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক নয়ন,গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আশিক উজ্জ্বল, সদস্য তানভীর, জাকির হোসেন নয়ন, ঈশ্বরগঞ্জ পৌর যুব দলের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক ভদ্র শহীদ, যুবদল নেতা আল-আমিন শেখ,সোহাগ সওদাগর, মিজান, সৈকত হাসান প্রমুখ।

অপরদিকে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি এডভোকেট সারোয়ার জাহানের নেতৃত্বে আরেকটি আনন্দ মিছিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন: পুলিশ সবার আগে প্রাণ দিয়েছিল

উল্লেখ্য যে, ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করে ছিলেন। সংগঠটির গঠনতন্ত্রে লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছিল উৎপাদনমুখী রাজনীতি, মুক্তবাজার অর্থনীতি ও গণতন্ত্রের মাধ্যমে সামাজিক ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা, মানব কল্যাণ মুখী অর্থনৈতিক উন্নয়ন এবং জাতীয় সমৃদ্ধি অর্জনে প্রত্যেক স্তরে সৎ, মেধাবী ও নিঃস্বার্থ যুবকদের সমন্বয়ে আদর্শবান নেতৃত্ব গড়ে তোলা।

সান নিউজ/এমআার

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা