ভোলায় আলোচনা সভা অনুষ্ঠিত
সারাদেশ
জাতীয় স্যানিটেশন মাস

ভোলায় আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি : ‘হাতের পরিছন্নতায় এসো সবে এক হই’ ও ‘বর্জ্যের পরিশোধন, নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় বিশ্ব হাত ধোয়া দিবস এবং জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী,হাত ধোয়া কর্মসূচী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : হবিগঞ্জে আ.লীগ প্রার্থী বিজয়ী

সোমবার (১৭ অক্টোবর) ভোলা জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের চত্ত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাত ধোয়ার কৌশল শিখানো হয়। এরপর জেলা প্রশাসকে হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরী।

আরও পড়ুন : গাইবান্ধায় আবু বক্কর চেয়ারম্যান নির্বাচিত

ভোলা জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মাহামুদ খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জনস্বাস্থ্য অধিদপ্তরের সদর উপজেলার প্রকৌশলী মোঃ মাসুম বিল্লাহ,ইউনিসেফ’র বরিশাল অফিসের ( ওয়াটার এন্ড স্যানিটেশন) কর্মকর্তা মো: ফোরকান আহমেদ, প্লান ইন্টারন্যাশনাল এর প্রেজেক্ট নাসরিন নাহার।

এসময় বক্তারা বলেন, ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া করোনা ভাইরাসের রোধে প্রধান সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে। শুধু করোনাভাইরাসের থেকে নয় জ্বর, ডায়রিয়ার মতো রোগের প্রাদুর্ভাব রোধেও স্বাস্থ্যবিধি মেনে হাত ধোয়া কার্যকর ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন : ঝালকাঠিতে আ’লীগ প্রার্থীর জয়লাভ

তাই কিছু সময় পরপর সাবান-পানিতে হাত ধুয়ে নিলে করোনাভাইরাসে সংক্রমণের আশঙ্কাসহ নানা ধরনের রোগব্যাধি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

এসময় বক্তারা আরও বলেন,ভালো করে সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার মাধ্যমে ৩০ থেকে ৪৮ ভাগ পর্যন্ত বিভিন্ন সংক্রামক রোগ কমানো সম্ভব। তাই সবাইকে পরিস্কার ও পরিছন্ন জীবন যাপনের আহবান জানান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা