প্রতীকী ছবি
সারাদেশ

স্ত্রীকে হত্যা করে পালিয়েছে স্বামী

সান নিউজ ডেস্ক: সিরাজগঞ্জে গ্যাস ট্যাবলেট খাইয়ে নাসিমা খাতুন (২৬) নামে এক গৃহবধূকে হত্যা করে পালিয়েছে স্বামী সুমন আলী। এ ঘটনায় নিহতের শ্বশুর-শাশুড়িকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

আরও পড়ুন: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান চাই

শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে তাড়াশ উপজেলার চক ঝুরঝুরি গ্রামের একটি পুকুর পাড় থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে তাড়াশ থানা পুলিশ। নিহত নাসিমা চক ঝুরঝুরি গ্রামের সরোয়ারের ছেলে সুমনের স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, স্বামীসহ পরিবারের লোকজন নাসিমাকে প্রতিনিয়ত নির্যাতন করতেন। শুক্রবার গভীর রাতে তাকে বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করে স্বামী। এ সময় জোর করে গ্যাস ট্যাবলেট খাইয়ে পুকুর পাড়ে ফেলে আসে স্বামী ও শ্বশুর। পরে নাসিমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাদের কাছে ঘটনার বর্ণনা করার কিছুক্ষণ পর নাসিমা মারা যায়।

আরও পড়ুন: ২০ কোটি মুসলমান নিপীড়নের শিকার

বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর আগে নাসিমা উপস্থিত লোকজনের কাছে স্বামী ও শ্বশুরের নির্যাতন ও গ্যাস ট্যাবলেট খাওয়ানোর বিষয়ে ভিডিও সাক্ষাতকার দিয়েছেন বলে জেনেছি। জিজ্ঞাসাবাদের জন্য তার শ্বশুর ও শাশুড়িকে থানায় আনা হয়েছে। তবে স্বামী পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা