সারাদেশ

ফ্রি ফায়ার খেলার সময় মৃত্যু

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ফ্রি ফায়ার গেম খেলার সময় বজ্রপাতে শনিবুল্লাহ আরিফ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন।

আরও পড়ুন: সেমিফাইনালে বাংলার বাঘিনীরা

সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় উপজেলার ক্ষিদ্রগড়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। শনিবুল্লাহ আরিফ ওই গ্রামের আলমের ছেলে।

ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, ক্ষিদ্রগড়গাঁও গ্রামের আলমের ছেলে শনিবুল্লাহ আরিফ ও তার ৩ বন্ধু কানিহার পুলের ওপর বসে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলছিল। ওই সময় ঝিরিঝিরি বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পাশে বসে থাকা আরিফের অন্য দুই বন্ধু সুস্থ আছেন বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা